সাদ্দাম হোসাইন : হ্নীলায় ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। জানা যায়,২৭ জানুয়ারী সকাল ১০টায় উপজেলার হ্নীলা রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অধ্যক্ষ কামাল হোছাইনের সভাপতিত্বে এবং জয়নাল মারুফের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সংগঠনের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুর রহমান, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কামাল হোসাইন, কেরানী হাট কামেউল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মফিজুর রহমান আল মাদানী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আমির হোছাইন, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কবির আহমদ ছিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ, হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা দাখিল বালিকা মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ফারুকী, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ,সিকদার ফাউন্ডেশনের সভাপতি সরওয়ার কামাল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সংগঠনের উপদেষ্টা জাফর আলম সাদেক ও মুফিজুর রহমান কাজল। এছাড়া গুরা মিয়া, আব্দুস শুক্কুর মেম্বার, জুহুর আলম, ঠান্ডু মিয়া, জামাল সাদেক, হেলাল উদ্দিন, মোঃ উদ্রিস, সরওয়ার শাহীন, মামুনুর রশিদ, ইব্রাহীম খলিল, মাওলানা ফোরকান আহমদ, হুমায়ূন কবির জয়, কামাল উদ্দিন, সাখাওয়াত হোসেন ও মোঃ ইসমাঈল প্রমুখ উপস্থিত ছিলেন। এই সংগঠনের বৃত্তিপ্রাপ্ত মেধাবী ৬০ জন পরীক্ষার্থীদের মধ্যে নগদ ৭০ হাজার টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
