ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভাসমান পাগলদের মধ্যে উন্নত খাবার বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : মানসিক রোগীদের তহবিল(মারোত) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টেকনাফে অসহায় ভাসমান মানসিক রোগীদের মাঝে উন্নত খাবার বিতরন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, প্রধান বক্তা ছিলেন ডি.টি সোশ্যাল ফোরাম চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্টপোষক ডা:টিটু চন্দ্র শীল, সাধারণ সম্পাদক রাজু পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন,অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ অর্থসম্পাদক মিরাস উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, বস্ত্র সম্পাদক এমাদুল করিম, পরিচ্ছন্ন সম্পাদক মোহাম্মদ ইলিয়াস,আয়ুব আলী সওদাগর প্রমুখ। সভাশেষে প্রধান অতিথি দুজন ভাসমান মানসিক রোগীর হাতে খাবার এবং পানি তুলে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন। খাবার বিতরণ শেষে সংগঠনের প্রধান পৃষ্টপোষক ডা : টিটু চন্দ্র শীলের নের্তৃত্বে এক প্রতিনিধিদল টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করে মানসিক রোগীদের নিয়ে সংগঠনের কর্মসূচী এবং কর্মপরিকল্পনা অবহিত করেন। এসময় বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, টেকনাফ পৌর মহিলা কমিশনার নাজমা আলম,হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সরোয়ার আলম, বেক্সিমকো এরিয়া ম্যানেজার আবদুর রহমান, কেমিকো এরিয়া ম্যানেজার এহেসানুল হক, জিসকা এরিয়া ম্যানেজার নিত্য লাল, এলকো এরিয়া ম্যানেজার নাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। টেকনাফ এর প্রায় পঞ্চাশ জন মানসিক রোগীর মাঝে খাবার বিতরনের সার্বিকভাবে সহযোগীতা করেন টেকনাফ ইয়ার ৭১ এবং টিভিওএস শোরূম স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।