নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার সড়ক বাতি ও বিল্ডিং পরির্দশক এবং চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসেশিনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তাফা রাজীব চৌধুরী বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নির্বাচনে কেন্দ্রীয় কমিটির (চট্টগ্রাম বিভাগীয়) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ১ জানুয়ারী ২০২২ তারিখে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলীম মোল্লা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেওয়া পুর্ণাঙ্গ কমিটিতে রাজীব চৌধুরীকে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
একইসঙ্গে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক আবু রাশেদ মো.জাহেদ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজীব চৌধুরী।
এদিকে চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসেশিনের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির (চট্টগ্রাম বিভাগীয়) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, নারী কাউন্সিলর রাশেদা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর আবদুচ ছালাম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর মো.মুজিবুল হক ও কাউন্সিলর বেলাল উদ্দিন, চকরিয়া পৌরসভার সচিব মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এ.এ.এম জহুরুল মওলা ও চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ এবং চকরিয়া পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ##
