কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত জলদস্যূ নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের কুতুবদিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিদারুল ইসলাম (৩২) নামে এক জলদস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার সাগর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিদার কুতুবদিয়া উপজেলার লেমশিখালী এলাকার মৃত ইউসুফ নবীর ছেলে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান টেকনাফ টুডে কে এ তথ্য নিশ্চিত করেছেন।