চকরিয়ায় সংবাদিকদের সাথে মতবিনিময়কালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সনাকের আন্দোলন অব্যাহত প্রত্যয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া:সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সাংবাদিক ও গণামাধ্যম কর্মীদের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সড়কস্থ সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সভায় সনাকের চলমান কার্যক্রম উপস্থাপন করেন টিআইবির এসিস্টেন্ট ম্যানেজার মো. আবদুল গাফ্ফার। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল প্রতিনিধি এম, আর মাহমুদ, বাংলাদেশ বেতার প্রতিনিধি মোহাম্মদ জাহেদ, দৈনিক খবরপত্র ও কক্সবাজার বানী প্রতিনিধি মনির আহমদ, সংবাদ প্রতিদিন ও সাঙ্গু প্রতিনিধি এম. মনছুর আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি বি,এম, হাবিব উল্লাহ, দৈনিক দিনকাল ও রুপালী সৈকত প্রতিনিধি এএম ওমর আলী, আপনকণ্ঠ প্রতিনিধি আবুল হোসাইন, সনাকের সহ-সভাপতি হুরে জান্নাত মিলি, সনাক সদস্য মোহাব্বত চৌধুরী ও টিআইবির এরিয়া ম্যানেজার এ. জি.এম. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রধান বাঁধা দুর্নীতিকে প্রতিরোধ করতে সনাক-টিআইবির চলমান দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে সফল ও স্বার্থক করা এখন সময়ের দাবী। এই আন্দোলনের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। তাই, শত বাধাঁ-বিপত্তি আসলেও চলমান আন্দোলন অব্যাহত রাখতে হবে।
চকরিয়ায় টিআইবি-সনাকের গৃহিত কার্যক্রমের ফলে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রাপ্ত সাফল্য অন্যান্য সকল প্রতিষ্ঠানে সম্প্রসারিত করা জরুরী। বিশেষ করে ভূমি ও স্বা¯’্য বিভাগের আরো গভীরে কাজ করতে হবে। চলমান এই আন্দোলনকে গতিশীল করতে ও দুর্নীতি প্রতিরোধে সনাকের সাথে চকরিয়ার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাকের উল্লাহ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক কালবেলা প্রতিনিধি মোস্তাফা কামাল উদ্দিন, দৈনিক জনতা প্রতিনিধি মো. আবদুল মতিন চৌধুরী, বাংলাাদেশ প্রতিদিন প্রতিনিধি জিয়া উদ্দীন ফারুখ, দৈনিক আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম সাগর, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম, রায়হান চৌধুরী. দৈনিক দেশবিদেশ প্রতিনিধি এসএম হান্নান শাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, দৈনিক খবরপত্র প্রতিনিধি অলি উল্লাহ রনি, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি মো. নুরুদ্দোজা ও সময়ের সংবাদ প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ প্রমুখ।