গিয়াস উদ্দিন ভূলু : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের অভিযানে আটক ৪ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়, ১৮ নভেম্বর দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল পৃথকভাবে অভিযান চালিয়ে মাদকসেবী টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে নুরুল আমিনের পুত্র মুহাম্মদ জসিম উদ্দিন (২৮), মোহাম্মদ রহিম উদ্দিনের পুত্র মোহাম্মদ মহিন উদ্দিন-২২, মৃত জাফর আহমদের পুত্র মোহাম্মদ তারেক (১৮) এবং ২নং ওয়ার্ড অলিয়াবাদের মোঃ কাশেমের পুত্র নুরুল আমিন (২২) কে আটক করেন। আটককৃতদের বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার আদালতে হাজির করা হয়। উক্ত আদালতের বিচার মাদক সেবনের দায়ে প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
