পৌরসভার ইসলামাবাদে বিজিবি অভিযান : ৫৯২০ পিচ ইয়াবাসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
টেকনাফ পৌরসভার ইসলামাবাদে বিজিবি অভিযান চালিয়ে ৫৯২০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌরসভার ইসলামাবাদস্থ আবদুল জব্বারের বাড়িতে অভিযান চালিয়ে ৫৯২০ পিস ইয়াবাসহ কেকে পাড়ার আবদুল মাবুদের পুত্র আবদুল আওয়াল (২৫), ইসলামাবাদের হাজী আবদুস সবুরের পুত্র আবদুল জব্বার (২২) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার নজির আহমদের পুত্র নুরুল আবছার (২৩) কে আটক করে।

আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।