কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
উখিয়ার নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় চোরা চালান প্রতিরোধ, মাদক, সন্ত্রাসী, চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলার পলাতক আসামী গ্রেপ্তার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম উখিয়ার ছেলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রুপন বড়ূয়া শ্রেষ্ট এএসআই পুরস্কারে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আনুষ্টানিক ভাবে তাকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম মোঃ আবুল ফয়েজ, অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ মোঃ রোকন উদ্দিন ও বান্দরবান পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন মজুমদার।
রুপন বড়ুয়া দীর্ঘ দেড় বছর ধরে জীবনের ঝুকি নিয়ে এলাকার অনৈতিক, অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ করে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, রুপন বড়ুয়া সাহষিকতার সহিত যে কোন পরিস্থিতির সাথে মোকাবেলা করে ঘটনার সুষ্ট সমাধান দিয়েছে। পাশাপাশি এলাকার চোর, ডাকাত, ইয়াবা ব্যবসায়ী ও দাগী আসামীদের শায়েস্তা করে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হওয়ায় তিনি শ্রেষ্ট এএসআই ক্রেষ্ট পেয়েছেন।
আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি
