উখিয়ায় জাতীয় কৃমি সপ্তাহ শুরু কায়সার হামিদ মানিক,উখিয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। সোমবার (১ অক্টোবর) উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলাতয়নে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর ও মেডিকেল অফিসার ডাঃ চয়ন ইসলাম। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান জানিয়েছেন, ২২৯ টি শিক্ষা প্রতিষ্টানে ৬ থেকে ১২ বছর বয়সীদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩ শত। বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার গণ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্টানের প্রথম বারের মত নিজেরা শিক্ষার্থীদেরকে ট্যাবলেট বিতরণ ও খাওয়ানো দায়িত্ব পালন করছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।
