নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে ঘুমন্ত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে।
শনিবার দিনগত গভীর রাতে রাতে টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাই হচ্ছে নাজির হোসেনের পুত্র মো. ইসমাঈল(২৮)।
এ রিপোর্ট লেখাকালীন পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
জানা যায়, জাহালিয়া পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র মোহাম্মদ ইসমাঈল ২৮ কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে বড় ভাই ফরিদ আহমদ(৪৮)। গলা কেটে হত্যার পর হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় খুনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী ও বড় ভাই ফরিদ আহমদ সৌদি প্রবাসী ছিলেন।
হত্যার কারন জানা না গেলেও জমি জমা বেচা বিক্রির ঘটনায় বাক বিতন্ডার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে।
৪/৫ পর বছর মালয়েশিয়া থেকে এসে ছোট ভাই ইসমাঈলের বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল বলেও জানা গেছে।
অপরদিকে বড় ভাই ফরিদ ও প্রায় ২০/২৫ বছর যাবৎ সৌদি আরবে প্রবাস জীবন যাপন করেন।
