প্রকাশিত সংবাদে হামজালালের তীব্র প্রতিবাদ ও নিন্দা : নোহা সমিতির নির্বাচনকে প্রভাবিত করতে ষড়যন্ত্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গত ১৪ই সেপ্টেম্বর কক্সবাজার থেকে প্রকাশিত “দৈনিক আজকের দেশবিদেশ, সকালের কক্সবাজার, দৈনিক সাগর দেশ” পত্রিকায় ” সহ কয়েকটি অনলাইনে “ধরা ছোঁয়ার বাইরে ইয়াবা সম্রাট টেকনাফের হামজালাল” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখিত পত্রিকাগুলো আমার অতি পছন্দের এবং আমি নিয়মিত পাঠক। উক্ত শিরোনামের সংবাদটি দেখে সত্যিই আমি হতবাক ও বিস্মিত হয়ে যাই।
বার্তা পরিবেশক নামে প্রকাশিত সংবাদের পেছনের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমে একজন নিরীহ মানুষ নিঃস্ব হতে পারেন। কিন্তু একবার ভেবে দেখুন, আপনার লেখনির কারণে কারো ক্ষতি হচ্ছে কিনা! কিন্তু মহান আল্লাহ সবকিছু উপলব্ধি করছেন।
প্রকৃত ঘটনা হচ্ছে আসন্ন ১৬ই সেপ্টেম্বর ১৮ইং রবিবার টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার নোহা মাইক্রো সমবায় সমিতি লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচনে আমি চেয়ার মার্কা নিয়ে সভাপতি প্রার্থী হয়েছি। আমার সুনিশ্চিত বিজয় দেখে উৎপেতে থাকা একটি ইয়াবা সিন্ডিকেট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রতিপক্ষসহ ষড়যন্ত্রকারীরা মোটা অংকের টাকা দিয়ে মিথ্যে, ভূয়া সংবাদ ছাপিয়ে আমার মালিক ও শ্রমিক ভাইদের বিভ্রান্ত করার অপচেষ্টারই অংশ হিসাবে উক্ত সংবাদ প্রকাশ করেছে।
আমি ২০০৭ ইং – ২০১৭ ইং পর্যন্ত টেকনাফ পৌরসভার একজন ২য় শ্রেণীর ঠিকাদার (মেসার্স তাসফিয়া এন্টার প্রাইজ)। প্রতিবছর আমর আয়কর সার্টিফিকেট আপডেট করি। বিগত ২০০৯ সালে সেন্টমার্টিন জেটি ঘাটের ইজারাদার এবং কক্স বাংলা রিসোর্টের প্রোপ্রাইটর। গরীবে নেওয়াজ ডেইরী ফার্ম, কোয়াইশ রাস্তার মাথা হাটহাজারী চট্টগ্রামের আমি একজন বিশিষ্ট গবাদি গরু-মহিষের ব্যবসায়ী। রামু সেনানিবাস, বান্দরবান ও রাঙ্গামাটি সেননিবাসের গো মাংসের সাব-ঠিকাদার হিসেবে কাজ করি। আমি ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী-যুবলীগ টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক ছিলাম। ২০১৭ সালে টেকনাফ সদর আওয়ামীলীগ এর আহবায়ক ছিলাম। ২০১১ সালে টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ৭জন প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে হারিয়ে টিউবওয়েল মার্কা নিয়ে বিজয়ের পতাকা আমাকে অত্র এলাকার গরিবদুঃখী এবং মেহনতি মানুষের বন্ধু হিসেবে উপহার দিয়েছিল। আমি বর্তমানে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিবের দায়িত্বরত আছি।
অতএব, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের প্ররোচনায় পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
এম. হামজালাল
সাবেক ইউপি সদস্য, টেকনাফ সদর।