এম.এরশাদুর রহমান :
তুমি উজ্ঝল দ্রষ্টান্ত
রেখে গেলে এই ধরায়।
বাংলাদেশেরমানুষেরা
তোমাকে নিয়ে করে বড়াই।
বাঙালীর জন্যে তুমি করেছ
বিপুল কল্যাণ সাধন।
তোমার তরে তাইত তারা
ভালোবাসার ছিঁড়েছে বাঁধন।
তোমার বন্দনা করে করে
দিবস রজনী কাটায়।
কবিরা কবিতা লিখে
পুর্ণ করে রাখে খাতায়।
