টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর ভোর রাতে অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশে এ এস আই নিজাম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী শাহপরীরদ্বীপ মিস্ত্রীপাড়া সাকিনের বাদশা মিয়ার ছেলে মো তৈয়ব (৩২) কে আটক করে।

ওসি জানান, ২০১১ সালের মাদকের মামলায় আদালত আসামী মো তৈয়ব এর বিরুদ্ধে উল্লেখিত সাজা দেয়। মামলার রায় হওয়ার পর থেকে আসামী তৈয়ব পলাতক ছিল।
ওসি আরো জানান, আসামী তৈয়ব কে আদালতে প্রেরণ করা হয়েছে।