অস্ত্র গুলি সহ চকরিয়ায় এক ডাকাত আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

খাঁন মাহমুদ আইউব :
কক্সবাজার’র চকরিয়ায় পুলিশের অভিযানে আবুল হাসেম (৩৬) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে।এসময় তার কাছ থেকে ১টি দেশী তৈরী লম্বা বন্ধুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে দু’টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, ২৫ আগষ্ট (শনিবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া থানা পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছিলো।এসময় আর্মি ক্যাম্পের রাস্তার মাথায় এলাকায় ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।অভিযানে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকার মোক্তার আহমদের ছেলে আবুল হাসেম (৩৬)কে আটক করে।
বিষয়টি নিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন জানান,সে আদালতের পরোয়াভুক্ত ২টি মামলার পালাতক আসামী এবং ডুলাহাজারা এলাকার চিহ্নিত ডাকাত লম্বা বেলালের অন্যতম সহযোগী।আজ সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।