চকরিয়ায় বসত-ঘর থেকে ১৪ লাখ টাকা ও ২০ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদারপাড়া গ্রামে নূরুল আলম সওদাগর নামের একব্যক্তি বসতঘরে হামলা ও লুটের ঘটনা সংগঠিত হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে একটি দৃবর্ৃৃত্তদল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা নূরুল আলম সওদাগর স্থানীয় সাংবাদিকদের জানান; একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে বাড়ীর সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়। বাড়ীতে তার কলেজ পড়ুয়া এক নাতী ছিল। ওই ছেলেটিও কাপড় আইরন করার জন্য হারবাং বাজারে চলে যায়। ওই সময়ে অর্থাৎ রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।
তিনি দাবি করেন, দুর্বৃত্তরা ওইসময় ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে সব আলমারি ভেঙ্গে জাহানারা বেগমের পেনশনের টাকা, হজের জন্য রাখা টাকাসহ মোট ১২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তার সরকারী চাকরিজীবি ছেলের নগদ আড়াই লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার, ব্যাংকার ছেলের স্ত্রীর ৬ ভরি স্বর্ণালংকার সহ মোট ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে।
প্রতিবেশি লোকজন জানান, ঘটনাটি সংগঠিত হওয়ার সময় ঘরের দরজা ও আলমারি ভাঙ্গার শব্দ শুনতে পেলেও বাড়ীর লোকজন কোন না কাজ করছে মনে করে এগিয়ে যায়নি। রাত সাড়ে ১০ টার দিকে নূরুল আলম সওদাগরের নাতি বাজার থেকে ঘরে ফিরে দেখে সব লুট হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে হারবাং পুলিশ ফাড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লন্ঠিত মালামালের বিবরন লিপিবদ্ধ করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। মামলা দিলে তিনি আইনী ব্যবস্থা নেয়া হবে। গৃহকর্তা নূরুল আলম সওদাগর বলেন, আমি মামলা করবো। ##