টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান বদি এমপি।

ইউএনও রবিউল হাসানের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার নুরুল আবসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়য়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর।
39149847 2111216485784111 9091359796036108288 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে এজাহার বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কাঙ্গালী ভোজের খাবার বিতরন করা হয়।

এর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।