পরিত্যাক্ত বাড়িতে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চক্রান্ত
খাঁন মাহমুদ আইউব, কক্সবাজার : “টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে অগ্নিসংযোগ’’ শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা জানিয়েছেন টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ড মেম্বার এনামুল হক। এক ইমেইল বার্তায় তিনি জানিয়েছেন, এটি একটি সাজানো ষড়যন্ত্র বৈ আর কিছু নয়।
কেননা গত ৯ জুলাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় আমি ও আমার অপর ভাইয়েরা এলাকা ছাড়া। এমনি পরিস্থিতিতে আমাদের বিরুদ্ধে ছিদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা শুধু কাল্পনিকেই নয় অবাস্তব ঘটনা। মূলত: আমাদের ভাই আজিজুল হক মার্কিন হত্যা মামলার আসামীরা মার্কিনকে হত্যা করেই কান্ত হয়নি তারা আমাদের পরিবারকে নানা ভাবে হয়রানি করে যাচ্ছে। অগ্নিসংযোগের ঘটনা তারেই বহি:প্রকাশ মাত্র। গত ৩বছর যাবৎমোস্ট ওয়ান্টেড হয়ে ছিদ্দিকের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মামলার এজাহারে বাদী পক্ষ হুমকি ধমকির কথা উল্লেখ করেছেন।মূলত আসামীরা আদালতের বাহিরে এসে মুটোফোনে সাহাব উদ্দীন কে হুমকি দিয়েছেন ।অপরদিকে চাঞ্চল্যকর মার্কিন হত্যা মামলার আসামী হয়ে সিদ্দিকের পরিবার দ্বীর্ঘ দিন পলাতক ছিলো। গ্রেফতারের ভয়ে তিন বৎসর যাবত ঢাকা অবস্থান করার তথ্য উঠে এসেছে। অলিয়াবাদ এলাকায় তাদের বসবাসের সংবাদটিও সঠিক নয়। কাজেই একটি সাজানো অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহবান জানিয়েছেন তিনি।