হ্নীলা স্টুডেন্ট ফোরামের বৃক্ষরোপন সপ্তাহ শুরু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা ফুলের ডেইল স্টুডেন্ট ফোরামের গ্রামীণ জনপদে বনজ ও ফলদ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন সপ্তাহ ২০১৮ইং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। FB 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, ১০ আগষ্ট বাদে জুমা দক্ষিণ ফুলের ডেইল দীঘির পাড়ে বট বৃক্ষ রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপন সপ্তাহ ২০১৮ইং এর উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী হাজী নুরুল আলম, সংগঠনের উপদেষ্টা দলিল লিখক মোহাম্মদ শাহজাহান, সংবাদকর্মী হুমায়ূন রশিদ, হ্নীলা স্টুডেন্ট ফোরামের সভাপতি মুহাম্মদ শাহ একরাম, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুর কামাল, সাংগঠনিক সম্পাদক রহিম উল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সদস্য রশিদ আহমদ, ইয়াছিন আরফাত, স্থানীয় ফকির আহমদ প্রমুখ। এই সংগঠন চলতি বছরের ঘোষিত বৃক্ষরোপন সপ্তাহে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ও বনবিভাগের সহায়তায় এলাকার বিভিন্ন সড়ক, মসজিদ ও পুকুর পাড়ে বনজ ও ফলদ বৃক্ষরোপন করার কর্মসূচী গ্রহণ করেছে।