চকরিয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও স্কুলে সচেতনতামূলক ক্লাস আয়োজনে হাইওয়ে পুলিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
Exif_JPEG_420

এম.জিয়াবুল হক, চকরিয়া :
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” স্লোগানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বর্ণাঢ্য র‌্যালী ও স্কুলে শিক্ষার্থীদের জন্য সচেতনতামুলক ক্লাস আয়োজন করেছেন চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের ইউনিট। গতকাল সোমবার (৬আগস্ট) মহাসড়কের উপজেলার খুটাখালী ষ্টেশন এলাকায় বর্ণাঢ্য র‌্যালীটি বের করা হয়। র‌্যালী উদ্বোধন করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে ট্রাফিক আইন মেনে সড়কে চলতে হবে। আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা দিন দিন কমে যাবে। প্রত্যেকের মাঝে সচেতনা সৃষ্টি হলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, মহাসড়ক সংলগ্ন যে সমস্ত শিক্ষা প্রতিষ্টান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্টানের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের সড়ক পারাপারের ব্যাপারে সচেতনতা সম্পর্কে নির্দেশনা দিতে হবে। বর্তমান সরকার সড়ক দূর্ঘটনার ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। সড়কে দূর্ঘটনা রোধ করতে সবাইকে সচেতন হতে হবে।
এরআগে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকতনে শিক্ষণীয় ক্লাস উদ্বোধন করে পুলিশ পরিদর্শক আলমগির হোসেন। বেলা এগারটায় স্কুলের দশম শ্রেণীর শ্রেণীকক্ষে তিনি শিক্ষার্থীদের মোটরযান আইন, সড়ক দূর্ঘটনার কারন, প্রতিরোধ, করণীয় ও বর্জনীয়, মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন।
সচেতনতামূলক সেমিনারে ওইসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল কবির, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় তিনি ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলেন, প্রতিদিন মহাসড়ক দিয়ে স্কুলে আসা যাওয়ায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। স্কুল কাছাকাছি ছাত্রছাত্রী যারা পায়ে হেঁটে স্কুলে আসে তাদের মহাসড়কের পার্শ্ববর্তী নিরাপদ স্থান দিয়ে হাঁটতে হবে। দুর্ঘটনা এড়াতে ডানেবামে ভাল করে দেখে মহাসড়ক পার হতে হবে। তাড়াহুড়া করে গাড়িতে উঠা যাবে না।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এস আই জসিম উদ্দিন, এটিএস আই ছবিউল্লাহ, এটিএস আই আবদুল হাকিমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।