ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠল কক্সবাজার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূকম্পণ অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, বিকেল ৪ টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টদের কাছ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।