মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রেম বাজারের প্রেমিক ভাইয়েরা অনেক দিন আগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। ঐ ওয়াজ মাহফিলে একজন মৌলানা সাহেব ধমক দিয়ে বললেন যে, যিনি জন্ম দিয়েছেন একমাত্র তাকেই বাবা বলে ডাকতে হবে,অন্য কাউকেও কোন অবস্থাতেই বাবা বলা যাবেনা। জানতে পারলাম না মৌলানা সাহেব কোন ফেরকার অনুসারী। উনি বুঝাতে চেয়েছেন যে, আমরা যে খাঁজা মাঈনুদ্দিন চিশতী (রা) কে বাবা তথা খাঁজা বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলি তাহা বলা সঠিক নই। ওয়াজ শেষে খাবার টেবিলে বসে মৌলানা সাহেবকে প্রশ্ন করলাম, ‘আপনি কি বিবাহিত’ ? তিনি বললেন ‘হ্যাঁ’। ‘আপনার কি সন্তান আছে’ ? উনি বললেন দুটি মেয়ে এবং একটি ছেলে আছে। কিছু অপ্রাসঙ্গিক কথা বলার পর এক সময় উনাকে প্রশ্ন করলাম, আপনার মেয়েকে মা, ছেলেকে বাবা বলে কি ডাকেন? ‘উন বললেন হ্যাঁ’ আমি পুনরায় প্রশ্ন করলাম, আপনার মেয়ে কি আপনার বাবার বিবাহিত স্ত্রী এবং আপনার ছেলে কি আপনার মায়ের বিবাহিত স্বামী? ‘উনি লজ্জায় নাউজুবিল্লাহ’ শব্দটি ব্যবহার করলেন। আপনার মেয়ে আপনার মা না হয়েও মা, এবং আপনার ছেলে আপনার বাবা না হয়েও বাবা, আমি উনাকে বললাম ‘জন্ম পিতা’, ‘ডাকের পিতা’, ‘ধর্ম পিতা’, ‘উকিল পিতা’, ‘জাতির পিতা’ ইত্যাদি শব্দগুলো অলংকারিক। কেউ বুঝে, কেউ বুঝেনা। বুঝাটাও তকদিও, না বুঝাটাও তকদির। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমি কাকে দোষ দিতে যাব ?
পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন।
নিবেদক :
সোলতান আহমদ মুক্তিযোদ্ধা
০১৮২৫-৪২৬১৮২
(মুজিব বাহিনী, ১নং সেক্টর চট্টগ্রাম)
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
