হ্নীলায় সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী পুত্র তারেক মাহমুদ রনীর শুভ বাগদান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : দক্ষিণ চট্টলার রাজনীতির শুদ্ধতম পুরুষ, সাবেক সাংসদ, প্রয়াত আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনির শুভ বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০মে (বৃহস্পতিবার) বিকালে সাবেক সাংসদ প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ এবং হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর একমাত্র ছোট ভাই, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনির সাথে হ্নীলার বিশিষ্ট শিল্পপতি জামাল আহমেদের একমাত্র কন্যা, ঢাকা উত্তরা মেডিকেল ফর উইমেনের তৃতীয় বর্ষের ছাত্রী মাফরুহা তানজিনা ফাহিমার সাথে ১ কোটি ১ টাকা দেনমোহরে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত শুভ বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সাংসদ শাহীন আক্তার চৌধুরী, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশরসহ গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। ধুমধাম এ বাগদান অনুষ্ঠানের পর হ্নীলায় সন্ধ্যার আকাশ আতশবাজির আলোতে উজ্জ্বল ও বর্ণিল হয়ে উঠে। এছাড়া মানুষের মাঝে মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। এ বাগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে হ্নীলার আপামর জনসাধারণের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
আসছে কুরবান ঈদ শেষে রনি-ফাহিমার শুভ আক্দ সম্পন্ন করার পর ফাহিমার এমবিবিএস ডিগ্রী লাভের পর দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের আমন্ত্রণে জাঁকজমকভাবে রিসিপশন অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে উভয়ের পরিবার সুত্র নিশ্চিত করেন। এই নবদম্পতি সুখ, সমৃদ্ধি ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।