গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফের নাফনদীতে ১০ জুলাই মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হওয়া ৫০ বছর বয়সী এক প্রতিবন্ধি জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া নাফনদীর সীমান্তবর্তী ১নং সুইচ গেইট এলাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুত্রে আরো জানা যায়,নিহত জেলে টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র মোঃ আলী আকবর (৫০)। সে প্রতিবন্ধি বলে জানা গেছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান,
উদ্ধার হওয়া জেলের লাশটির সঠিক পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে সে প্রতিবন্ধি ছিল বলে জানিয়েছে পরিবার।
