চকরিয়ায় হেফজখানার শিক্ষার্থীর হদিস মিলছেনা ৮ দিন ধরে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় হাবিবুর রহমান নকিব (১২) নামে হেফজখানার এক শিক্ষার্থীর হদিস মিলছেনা আটদিন ধরে। উপজেলার ডুলহাজারা ইউনিয়নে অধ্যায়নত হেফজ্জখানার নকিব গত ৩০ জুন শনিবার দুপুর ১টা দিকে হেফজ্জখানা থেকে লজিংয়ে খাবার খেতে গেলেও সে লজ্রিংয়ে যায়নি। এমনকি অদ্যবদি হেফজখানা বা নিজের বাড়িতেও ফিরেনি। তাঁর গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের রোস্তুম আলী চৈাধুরী পাড়া।
আটদিন ধরে শিক্ষার্থী নকিব নিখোঁজ থাকলেওতাঁর সন্ধান পাচ্ছেনা বাবা মা। এ অবস্থায় তাঁর পরিবার সদস্যদের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। নকিবের বাবা আজিজুর রহমান চৌধুরী তাঁর সন্তানের খোঁজ পেলে সমাজের হৃদয়বান সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে ০১৮৬৮৬৭৫৭১৭-১৮ মোবাইল নাম্বারে তাকে জানাতে কাছে বিনিত ভাবে অনুরুধ করেছেন।