বার্তা পরিবেশক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের লক্ষ্যে জামায়াত-বিএনপির নৈরাজ্য সন্ত্রাস ও জঙ্গীবাদগোষ্ঠীর আসফালন এর প্রতিবাদে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আজ এক কর্মী সমাবেশ আহবান করেছে। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
উক্ত কর্মী সমাবেশে কক্সবাজার পৌর আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবু উজ্জল কর।
বার্তা প্রেরক :
মো. নজিবুল ইসলাম
সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার পৌর শাখা।
