টেকনাফে নুরুল হুদা মেম্বার শত কোটি টাকার মালিক শীর্ষক সংবাদে একাংশে মৌলভী জামালের চ্যালেঞ্জ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : গত ৮জুন টেকনাফ নিউজ ৭১ ডটকমসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “ টেকনাফের নুরুল হুদা মেম্বার অল্পদিনে ইয়াবা কারবার করে শত কোটি টাকার মালিক ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে মৌলভী জামাল হোছাইনকে নুরুল হুদা মেম্বারের ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে। যা স্থানীয় ভোটের রাজনীতির জেরধরে কতিপয় মুখোশধারী চিহ্নিত ইয়াবা গডফাদারদের সাজানো নাটক। আমার বয়স হওয়ার পর থেকে সামাজিক অনাচার ও মাদকের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে এলাকায় বসবাস করে আসছি। ঠিক সেই ক্ষণে মানহানিকর এই ধরনের ভিত্তি সংবাদ হাস্যকর ও ক্ষোভের সঞ্চার করেছে। আমি মৌলভী জামাল উদ্দিন উক্ত সংবাদের একাংশে নুরুল হুদার ম্যানেজার হিসেবে আমাকে জড়ানো সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সময়ে উক্ত নুরুল হুদা মেম্বারের সাথে আমার অবৈধ ব্যবসার কোন সম্পর্ক ছিলনা এবং এখনো নেই আগামীতেও থাকবেনা। উক্ত সংবাদাংশের সত্যতা প্রমাণের জন্য আমি মিথ্যা সংবাদে সংশ্লিষ্টদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি।
আমি মৌলভী জামাল হোছাইন ১৯৯৬ সালের ১লা ফেব্রুয়ারী হতে ২০১৮ সালের ফেব্রুয়ারীর শেষেদিক পর্যন্ত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের অফিস মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছি আসছিলাম এবং ২০০৮ সাল হতে নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জে কে এন্টার প্রাইজের নামে সরকারকে রাজস্ব প্রদান করে বিভিন্ন এনজিও সংস্থা হতে টেন্ডারে অংশ-গ্রহণ করে উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। বিগত ইউপি নির্বাচনে হ্নীলা ৮নং ওয়ার্ডে পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা নীরতা পালন করি। এতে নির্বাচনে পরাজিত একটি মহলের আমাদের নীরবতার জন্য তাদের পরাজয় মনে করে আমাদের টার্গেট করে নানা অপপ্রচারে নেমেছে। আমি মনে করি এসব উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ঐ চক্রের অপকর্মের বহিঃ প্রকাশ। আগামীতে এই জাতীয় সংবাদ পরিবেশনের আগে সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক ভাই ও সম্পাদকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সুতরাং মুখোশধারী ইয়াবা গডফাদারদের সাজানো ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ধরনের বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মৌলানা জামাল হোছাইন
পিতা-মৃত খলিলুর রহমান
সাং-পূর্ব লেদা, হ্নীলা, টেকনাফ।