পাহাড়ে মৎস্য চাষে আগ্রহী হচ্ছে স্থানীয়রা, লামায় মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো.কামরুজ্জামান, লামা :

লামা উপজেলায় মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনার উপর ২০ জন চাষীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ২৭ মে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে রাজস্বখাতের আওতায় ২১৭-১৮ অর্থ বছরেরর মৎস্য চাষীদের নিয়ে কার্প জাতীয় মাছের উন্নত মিশ্রচাষ প্রশিক্ষন দেয়া হয়। এদিকে প্রশিক্ষনার্থী চাষী মনোনয়নে মৎস্য অফিস সংশ্লিষ্ট চেয়ারম্যানকে কিছু জানাননি বলে চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা অভিােযগ করলেও লামা উপজেলা মৎস্য অফিসার মো: রাশেদ পারভেজ জানান, বিষয়টি চেয়ারম্যানের সাথে আলোচনা করে করা হয়েছে। মৎস্য অফিসার নিজেই এই প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন। সূত্রে জানাগেছে, প্রশিক্ষণনার্থীদেরকে মধ্যাহ্নভোজ ও নাস্তার বাবদ বরাদ্দের ২৪০ টাকা করে প্রদান করা হয়। চলতি অর্থ বছরে বিল নার্সারীর উপর ২৫ জন, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ৬০ জন সু-ফলভোগি, অফিসে ২০জনকে প্রশিক্ষন দেয়া হয়। এর ফলে এলাকায় মাছ চাষে স্থানীয়দের মাঝে আগ্রহ বাড়ছে একই সাথে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে মৎস্য অফিসার রাশেদ পারভেজ জানান।

এছাড়া জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এখাতের উন্নয়নে ৫০টি পাহাড়ী প্রকল্প প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থ বছর নাগাদ এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাযায়। লামা উপজেলা মৎস্য অফিসার রাশেদ পারভেজ আরো জানান, অর্থনৈতিক উন্নয়নে বিশেষত আমিষের চাহিদা মেটাতে মৎস্য সম্পদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সমকালীন বিশ্ব প্রায় সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ও চাহিদার কারণে সবক্ষেত্রে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ অনেক এগিয়ে গেছে। নতুন প্রযুক্তির বিকাশ অনেক প্রাচুর্য ও সমৃদ্ধি দিয়েছে কিন্তু এসব প্রযুক্তির সঠিক ব্যবহারের অভাবে বিকাশশীল দেশগুলোর মধ্যে আমরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। বর্তমানে দেশে আগের তুলনায় মৎস্য চাষ বৃদ্ধি পেলেও অভ্যান্তরীণ চাহিদার তুলনায় অপ্রতুল। দেশের সব জলাভূমিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা গেলে মৎস্য সম্পদের চাহিদা পূরণ করা সম্ভব। সারা বিশ্বের উৎপাদন কৌশল এখন বাণিজ্যভিত্তিক। কম শ্রম ও পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন এর মূল লক্ষ্য। মৎস্য সম্পদের ক্ষেত্রে এর ব্যতিক্রম নেই। বিশ্বের সব দেশে এখন আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাছ চাষ হচ্ছে। গড়ে উঠেছে উন্নত মৎস্য খামার।

এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার পাহাড়ী নদী ও ছড়া-নালায় মৎস্য প্রজনন বৃদ্ধি ও চাষের জোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সূতরাং এখানকার পাহাড়ী গ্রামগুলোতে কম খরছে জলাশয় সৃষ্টি করে মাছ চাষ সম্ভব। একই সাথে মিঠা পানির মজুদ করে মাছ চাষসহ সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করাও সহজ। তিনি মনে করেন, উন্নয়ন পরিকল্পনায় এসব সম্ভাবনার দিকগুলো অন্তরভূক্ত করা প্রয়োজন।