টেকনাফে সমুদ্র উপকূল থেকে ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

সাইফুল ইসলাম, টেকনাফ :::
টেকনাফে সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ৪কোটি ২০ লাখ টাকা মূেল্যর ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭অক্টোবর রাত সাড়ে নয় ঘটিকার দিকে বিজিবি ২ব্যাটালিয়ন খুরের মুখ চেক পয়েন্টের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডার ডেইলের সমুদ্র উপকূল দিয়ে একটি ইয়াবার বিশাল চালান পাচারের খবরে সেখানে আড়ালে অবস্হান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা প্যাকেটে মুড়ানো ইয়াবা ফেলে অন্ধকারে সমুদ্র উপকূল দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায়। উদ্ধার হওয়া ইয়াবা বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বিজিবি সূত্রে জানা যায়।