সোমবার সকালে উপজেলার পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকায় কবীর স্টিলমিল লিমিটেড (কেএসআরএম) এর মালিক মো. শাহজাহানের বাড়ির পাশে মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই নারী।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম যুগান্তরকে জানান, প্রতিবছরের মতো এবারও দুস্থ-গরিবদের মধ্যে জাকাত ও ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় কবীর স্টিলমিল লিমিটেড।
আজ সকালে কোম্পানির পক্ষ থেকে গরিবদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছিল। এ সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। এসময় আহত হন কমপক্ষে অর্ধশতাধিক।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
