বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

র্বাতা পরিবেশক : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলী। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে রাঙ্গুনিয়া পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পুষ্পস্তবক অর্পন শেষে রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও চট্রগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিকদার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ আজিম উদ্দিন, হেলাল উদ্দিন তালুকদার, ইকবাল হোসেন সুমন, নাজমুল হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না, উপজেলা সদস্য মুসা তালুকদার, এম এ কাইয়ুম,আবু তৈয়ব, মনোরঞ্জন বড়ুয়া, মো সেলিম, মোহাম্মদ ইলিয়াচ, কাঞ্চন মেম্বার,বেলাল সিকদার, মো লোকমান সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।