মোজাম্মেল হক বাহার : টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের আলোচিত ঘটনা ৮বছরের শিশু সাদিয়া ফারজানা উম্মী হত্যার হত্যাকারীর ঘাতক আজিজের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৬ এপ্রিল বিকাল ৫ঘটিকার সময় উত্তর শিলখালী রাস্তায় শতশত জনসাধারনের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত সবাই ঘাতকের ফাঁসির দাবী নিয়ে স্লোগান দেন।
উল্লেখ্য গত ২১ এপ্রিল সকাল ৯ঘটিকার সময় স্থানীয় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের শফি উল্লাহর ৮বছরের শিশু কন্যা সাদিয়া ফারজানা উম্মীকে তার মা এক বাড়িতে টাকা দিতে পাঠালে বাঁশখালী এলাকার আব্দুল আজিজ নামক এক পাষন্ড যুবক পথিমধ্যে উম্মীকে গতিরোধ করে। পরে উম্মীকে জঙ্গলে ঢুকিয়ে ধর্ষণ পূর্বক উম্মীর একটি চোখ উপড়ে ফেলে গাছের লতায় ফাঁস দিয়ে উম্মীকে নির্মমভাবে হত্যা করে। উম্মীর পরিবার ও এলাকাবাসী সারা দিন এবং সারা উম্মীকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন ২২এপ্রিল গলায় ফাঁসরত অবস্থায় উম্মীর সন্ধান পায়। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ ঘাতক আজিজকে আটক করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়। এ ব্যাপারে উম্মীর বাবা-মা, চাচা এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা জানান,“ঘাতক আজিজের বংশের বেশিরভাগই খুনি। তারা বাঁশখালী থেকে খুন করে শীলখালীতে চলে আসে। আমরা প্রশাসনের কাছে এর উচিৎ বিচার দাবী করছি এবং ঘাতক আজিজের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
