হ্নীলায় দিন মজুরের রোগাক্রান্ত স্ত্রী মৃত্যু পথযাত্রী : মানবিক সহায়তা প্রয়োজন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় এক দিন-মজুরের স্ত্রী দূরারোগ্য জটিলরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। সহধর্মিনীকে বাঁচাতে সকলের নিকট মানবিক সহায়তার আবেদন জানিয়েছে স্বামী।
জানা যায়,হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর বাসিন্দা ও দিন-মজুর গুরা মিয়া (৫৫) এর স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ের জননী মমতাজ বেগম (৪৩) এখন ডায়াবেটিস, ব্লাড প্রেসার, জরায়ু ও দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৮ মাস ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে। রোগাক্রান্ত মমতাজকে প্রথমে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় চমেক হাসপাতালে নিয়ে ২মাস ১সপ্তাহ ধরে চিকিৎসার দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীর কোন ধরনের উন্নতি না হওয়ায় আবারো পাশর্^বর্তী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে ১১দিন ধরে চিকিৎসা দেওয়া হয়। উক্ত হাসপাতালের চিকিৎসকেরা রোগীকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ প্রদান করেন কিন্তু আর্থিক সংকটের কারণে নিতে পারেনি। আর্থিক সংকটের কারণে এখন বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়। বর্তমানে বাড়িতে মৃত্যুর সাথে লড়াই করছে। এখন দিন মজুর গুরা মিয়া স্ত্রীকে বাঁচাতে এলাকার দানবীর, বিত্তবান, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের নিকট আর্থিক ও মানবিক সহায়তা কামনা করেছেন। সহায়তায় আগ্রহীরা নিম্মোক্ত গুরা মিয়া মোবাইল-০১৮৫৭-৬০৬৫৩১ ; ০১৮৪০-১৬৬৫০৬-এ যোগাযোগ করে মুক্তহস্তে দান করে মানবতার সহায়তায় এগিয়ে আসতে পারেন।