সৌদি রাজ-প্রাসাদে ড্রোন ঘিরে তুলকালাম-গোলাগুলি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : একটি খেলনা ড্রোন ঘিরে সৌদি আরবের রাজপ্রাসাদে রীতিমত তুলকালাম কাণ্ড ঘটে গেছে। খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫০ মিনিটের দিকে রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে একটি ছোট আকারের ড্রোন উড়ছিল। ওই ড্রোনটি ভূপাতিত করতে নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়ে। মুহুর্মুহু গুলিতে প্রকম্পিত হয়ে ওঠে গোটা রাজপ্রাসাদ। এক পর্যায়ে সেটি ভূপাতিত হলে দেখা যায়, রেডিও রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত খেলনা ড্রোন।
ড্রোন উড্ডয়ন এবং ভূপাতিত করার সময় সৌদি বাদশা সালমান এবং তার ছেলে যুবরাজ মুহাম্মদ বিন সালমান রাজপ্রাসাদে ছিলেন না।
তবে ওই ড্রোনটি কে বা কারা কী উদ্দেশ্যে উড়িয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ড্রোন উড়ানো এবং গোলাগুলি ঘটনার তদন্ত শুরু হয়েছে।