টুডে ডেস্ক : ১৫ই সেপ্টেম্বর আলহাজ্ব আব্দুল গনি (সাবেক সংসদ সদস্য উখিয়া-টেকনাফ কক্সবাজার -৪) এর ২য় মৃত্যুবার্ষিকী ।
২০১৮ ইং সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি তার জীবদ্দশাতে অত্র এলাকার সর্বসাধারণের জন্য ধর্মীয়, শিক্ষা,স্বাস্থ্য সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে পুত্র সাইফুদ্দিন খালেদ মরহুমের রুহের মাগফেরাত কামনায় উখিয়া-টেকনাফবাসীর কাছে আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।
এ উপলক্ষে ঘরোয়াভাবে কর্মসূচী পালন করা হবে বলে জানা গেছে।
আলহাজ্ব আব্দুল গণি টেকনাফের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা মরহম আইউব আলীর অভিব্যক্ত টেকনাফ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
