সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ |

টেকনাফের সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।

আটক বেলাল (৩২) সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়ার সাব্বির আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, মাদক নির্মূলে টেকনাফ থানা পুলিশ বদ্ধপরিকর। যে কারণে গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রতিদিনের ন্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওসমান গনি অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ বেলালকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত ঘরের মালিক আসামি বেলাল, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়ার তালেব (৩৮) ও জুবায়ের পালিয়ে যায়।

ওসি রণজিৎ কুমার বড়ুয়া আরও বলেন, ধৃত আসামি ও পলাতক তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।