ছেড়াদিয়ার কাছে ফের কোস্ট গার্ড বাহিনী কর্তৃক ৩ লক্ষ পিস ভাসমান ইয়াবা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল ২০১৮ ইং তারিখে আনুমানিক ১২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ ষ্টেশান সেন্টমার্টিন্স কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেন্টমার্টিন্সের ছেড়াদ্বীপের সমুদ্রবর্তী এলাকা থেকে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহ জনক বোট তল্লাশীর উদ্দেশ্যে ধাওয়া করলে উক্ত বোটে থাকা লোকজন দুইটি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ভাসমান দুইটি বস্তা হতে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক মূল্য ১৫,০০,০০,০০০/০০ (টাকা পনের কোটি মাত্র)। জব্দকৃত ইয়াবা গুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির ও ভিডিও চিত্র সংযুক্ত করা হলো।