ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের সৌজন্য সাক্ষাত ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে । ১২ এপ্রিল বৃহস্পতিবার ১০ টার সময় বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ বন্দরস্থ মালঞ্চ রেষ্ট হাউজে উভয় পক্ষের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ পর্যন্ত চলা এ বৈঠকে বাংলাদেশের পক্ষে দশ (১০) সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী। মিয়ামারের পক্ষে এগার (১১) সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডুস্থ ২ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক লে.কর্ণেল লিন থত মিšথ ( চড়ষরপব খঃ ঈড়ষ খরহহ ঐঃঁঃ গুরহঃ) । উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে নাফনদীতে উভয় পক্ষের যৌথ টহল সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করা, নতুন দায়িত্বশীল কর্মকর্তাদের পরিচিতি পর্ব ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সুত্র।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ আছাদুদ-জামান চৌধুরী বলেন, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকটি সৌজন্য সাক্ষাত হলেও সীমান্ত ব্যবস্থাপনা , রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার সীমান্তের নানা সমস্যা, সুবিধা-অসুবিধাসহ দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে উভয় পক্ষ যাতে এক ও অভিন্নভাবে কাজ করে সে বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশে পাবিস্থানী কোন জঙ্গি বা সন্ত্রাসীর অবস্থান আছে কি না এমন পশ্নের জবাবে বিজিবি কর্মকর্তা বলেন, বাংলাদেশে অভ্যান্তরে মিয়ানমারের জন্য হুমকি হয় এ ধরনের কোন সন্ত্রাসী অবস্থান নাই এবং কোন বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার নীতিতে বিশ্বাসী বর্তমান সরকার। এ ব্যবপারে বাংলাদেশ সরকার ও বিজিবি সর্তক বলেও জানান তিনি।