চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে গতকাল শনিবার ভোরে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ এদিন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পর শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের প্রেসক্লাবের সহসভাপতি মানবজমিন ও পূবর্দেশের সাংবাদিক বশির আল মামুন, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, সহ-সভাপতি দৈনিক খবরপত্রের সাংবাদিক (জেলা প্রতিনিধি) মনির আহমদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ভোরের কাগজ ও চট্টগ্রাম মঞ্চের সাংবাদিক মিজবাউল হক, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের সাংবাদিক এম.জিয়াবুল হক, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক যায়যায়দিনের সাংবাদিক মনজুর আলম, চট্টগ্রামের ইনফো বাংলার সাংবাদিক একেএম ইকবাল ফারুক, আমার সংবাদের সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ও দৈনিক ইনানীর সাংবাদিক নিজাম উদ্দিন। এছাড়াও সাংবাদিকদের সাথে শহীদ মিনারে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, পৌরসভা আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।