সাদ্দাম হোসাইন : টেকনাফ পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। জানা যায়,৩এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাসষ্টেশনে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ রামুর ধোয়াপালংয়ের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ নজরুল ইসলাম (১৮) কে আটক করে। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
