সেন্টমার্টিন ছেড়াদিয়া থেকে কোস্টগার্ড উদ্ধার করেছে আরো ৩ লাখ ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লে.কমান্ডার আবদুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৬ মার্চ রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ স্টেশনের সদস্যরা সেন্টমার্টিন ছেড়াদিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা পাচারকারীরা মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবার মূল্য ১৫ কোটি বলে দাবী করেছে কোস্টগার্ড।