শামসুদ্দিন, টেকনাফ |
টেকনাফ স্থল বন্দরে চাউল বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের চাউল খালাস করতে গিয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিক হচ্ছে মিয়ানমারের বুচিডং জেলার রাচিডং থানার আবদুল গফফারের পুত্র। খাইরুল বশর (২৫)। ১ মার্চ বিকালে শ্রমিক মৃত্যুর এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জিত কুমার বড়–য়া জানান, নিহত রোহিঙ্গা শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ এবং এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন ট্রলার ডুবিতে শ্রমিকের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটি টেকনাফের বিছমিল্লাহ রাইচ মিলের মালিকের চাউল ছিল।
বন্দর ব্যবসায়ী ও সিএন্ডএফ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মিয়ানমার থেকে আসা চাউল বোঝাই ট্রলারটি আনলোডিংয়র সময় হঠাৎ করে ডুবে যায়।
পরবর্তীতে লালু মাঝি আমদানীকারকের সাথে ডুবে যাওয়া ট্রলারের মালামাল পানির নীচ থেকে খালাসের চুক্তি করে শ্রমিকদের কাজে লাগিয়ে দেয়। এভাবে পানির নীচ থেকে চাউলের বস্তা তুলতে গিয়ে বৃহস্পতিবার বিকালে নিহত শ্রমিক অনেকক্ষন পানির নীচ থেকে উঠে না আসাতে অপর শ্রমিক গিয়ে তাকে মুমুষ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। পরে তার মৃত্যু হয। চাউলের বস্তা চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু ঘটে বলে জানা গেছে।
