বার্তা পরিবেশক : ক্রীড়া অধিদপ্তর প্রনীত টেকনাফ উপজেলার নির্ধারিত মাসব্যাপী ভলিবল প্রশিক্ষন গতকাল ২০ ফেব্রুয়ারী শুরু হয়েছে।
হৃীলা শাহ মজিদিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার শুরু হওয়া মাসব্যাপী ভলিবল প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া। হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক এম,এম সাইফুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা আবদুস ছোবহান, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য শফিউল আলম, জাহেদুল আলমর চৌঃ, প্রধান প্রশিক্ষক আনোয়ার ইবনে কামাল ও সহকারি প্রশিক্ষক বখতিয়ার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ক্রীড়াঙ্গনের হারিয়ে যাওয়া সোনালী অতীত ফিরিয়ে আনতে সরকার তৃনমুলে যুগান্তকারী পদক্ষেপে হাত দিয়েছে। ক্রীড়াবান্ধব সরকারের প্রতি সাধুবাদ জানিয়ে সর্বস্তরের ক্রীড়া প্রেমী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবের ৩০ জনের অধিক ছাত্র অংশ গ্রহন করছে।
