লামার শিশু আফছার নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো.কামরুজ্জামান, লামা :
মো: আফছার হোসেন (১২), উচ্চতা আনু: চার ফুট, গায়ের রং- কালো। সে লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র। তার পিতার নাম মো: জাকের হোসেন, মাতা নাছিমা বেগম, সাং- মধুঝিরি ৭নং ওয়ার্ড, লামা পৌরসভা বান্দরবান পার্বত্য জেলা। আফছার গত ১১ ফেব্রুয়ারি/২০১৮ তারিখ রবিবার দুপুরে বাসা থেকে বের হয়ে যায়; এখন পর্যন্ত ফিরে আসেনি। তার গায়ে একটি হাফ শার্ট ছিল। সে কথায়-বার্তায় ও চাল-চলনে দ্রুত। কোন সু-হ্নদ ব্যক্তি তার সন্ধান পেলে; ০১৮৮২৩৬৯০৯১, ০১৫৫২৪৭০১৯৮ ও ০১৮৬৩০২১১৮৮ এসব নাম্বারে যোগযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা যাচ্ছে।
আফছারের নিখোঁজে তার মাতা-পিতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা চিন্তিত এবং হন্ন হয়ে খোঁজা খুঁজিতে ব্যস্ত রয়েছেন। তার মা প্রায়ই নিখোঁজ সন্তানের জন্য কান্নাকাটি করে জ্ঞান শুণ্য হয়ে পড়েন। সন্ধানকারীর প্রতি কৃতজ্ঞ থাকবেন তার পিতা-মাতা-আত্মীয়-স্বজনরা।