টেকনাফে দুই দিনে বিএনপি ও যুবদলের ৭ নেতাকর্মী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিএনপি ও যুবদলের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় হোয়াইক্যং স্টেশনে একটি কুলিং কর্ণার থেকে ৪ জন ও মঙ্গলবার ভোর রাতে টেকনাফের বিভিন্ন স্থান থেকে আরো ৩ জন কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি মেম্বার দিল মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম সিকদার, যুবদল নেতা মামুন ও বাকী ৪ জনের পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দীন খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। উক্ত মামলায় তাদের আটক করা হয়েছে।