শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কীলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) এর উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বার) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা টি,টি,সি,আই হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামালের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দীন।
বক্তারা বলেন শুধু নৈতিক শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দুর করা সম্ভব নয়। নৈতিক শিক্ষার পাশাপশি কর্মমূখি শিক্ষাকেও গুরুত্বে দিতে হবে। বিশেষ করে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হাতে কলমে কর্মমূখি শিক্ষা দান করা গেলে সরকারের ভিশন-২১ এবং ভিশন-৪১ অর্জন করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্ম ও জীবনমূখী শিক্ষা নামের একটি বিষয় থাকলেও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাউপকরণ না থাকার কারণে শিক্ষার্থীরা কোন উপকৃত হচ্ছেনা। সুতরাং কর্মমূখী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, থানা অফিসার্স ইনচার্জ শেখ মুহাম্মদ আলমগীর,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান শাহ, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেইফ এর কনসাল্টেন্ট এম শাখাওয়াত হোসেন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সহ সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মো: আবুল বাশার নয়ন, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
