বাম নেতারা রোহিঙ্গা গণহত্যা বন্ধে স্মারকলিপি দেবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক:রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে লক্ষাধিক গণস্বাক্ষরসহ ২২ অক্টোবর জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি পশে করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা।
জাতিসংঘের তত্ত্বাবধানে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মান ও নাগরিক অধিকারসহ নিজ দেশে প্রত্যাবর্তনই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন সিপিবি-বাসদ-বাম মোর্চার নেতারা।শুক্রবার রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজতি সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম। আরও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশিদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, লুনা নূর প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, রোহিঙ্গা বিষয়টি এখন বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয় নয়। এটি এখন বহুপাক্ষিক আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে মিশন পাঠিয়ে ওইসব দেশের সরকারসমূহকে রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে উদ্যোগ নিতে হবে।