এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে বই পড়া, বির্তক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সমাপ্ত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের তত্তাবধানে মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে বই পড়া, বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিকালে প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক ও উপজেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির টিমলিডার আলহাজ মো.নুরুল আবচার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.হামিদুলাহ মিয়া, উপজেলা প্রকৌশলী এলজিইডি কমল কান্তি পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিদর্শক রতন বিশ^াস, ডুলাহাজারা কলেজের শিক্ষক সেন্টু কুমার দাশ, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
