বার্তা পরিবেশক:দৈনিক ভোরের কাগজ,দ্যা এশিয়ান এইজ,দৈনিক রূপসীগ্রামের টেকনাফ প্রতিনিধি শাহীন শাহ’র পিতার কুলখানি সম্পন্ন। গতকাল ২৮ সেপ্টেম্বর তাঁর পিতা মরহুম সিরজুল মোস্তফার কুলখানী নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে খতমে কোরআন,মিলাদ, দোয়া মাহফিল,দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ্য যে,সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র পিতা আলহাজ্ব সিরাজুল মোস্তফা গত ২০সেপ্টেম্বর মৌলভী বাজার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
