প্রেস বিজ্ঞপ্তি:কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪)এর মাতা মোছাম্মৎ শওকত আরা বেগম গত ২৪ সেপ্টেম্বর সকাল ৭টায় কক্সবাজারস্থ পুত্রের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। এসময় তিনি ২পুত্র,২কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল রোববার বাদ আছর মরহুমার গ্রামের বাড়ী মাতারবাড়ী উত্তর মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) এর মাতা মোছাম্মৎ শওকত আরা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বার্তা প্রেরক
(জিয়া উদ্দিন আহমদ)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি,কক্সবাজার।
