শহীদুল ইসলাম, সীমান্ত থেকে :
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে আকস্মিক সফর করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। তিনি রবিবার বিকেল সাড়ে ৫ টায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুলের বাঁশ বাগানে অবস্থান নেয়া রোহিঙ্গাদের দেখেন। এসময় কক্সবাজারের পুলিশ ডঃ একেএম ইকবাল হোসেন, এএসপি সার্কেল (উখিয়া) চাইলাউ মার্মা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআবুল খায়ের., কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম, ঘুমধুম ইউপির চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্হ কর্মকর্তা ও স্থানীয় বিজিবির বিওপি কমান্ডার গণ উপস্থিত ছিলেন। এর আগে উখিয়ার কুতুপালং, বালুখালীর রোহিঙ্গা বস্তি ও নতুন রোহিঙ্গাদের দেখেন। জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, রোহিঙ্গাদের সহযোগিতা দেওয়ার আহবান জানিয়ে জিরো পয়েন্ট থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে।#
